Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ২৩ নং ওয়ার্ডে উঠান বৈঠকে এহসানুল হক নিপু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৬:০২ পিএম

বন্দরে ২৩ নং ওয়ার্ডে উঠান বৈঠকে এহসানুল হক নিপু
Swapno

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে কারো সাথে আপোষ করবেন না। ২৩ নং ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যহত রাখতে দুলাল প্রধানের কোন বিকল্প নেই। আপনারা আপনাদের ওয়ার্ডে কোন অতিথি পাখিদের স্থান দিবেন না।

 

অতিথি পাখিরা শুধু ভোটের রাজনিতী করে। তারা মানুষের জন্য রাজনিতী করে না। আমি শুধু বলব আগামী ১৬ জানুয়ারী স্বাধীনতার স্বপক্ষের শক্তি লাঠিম মার্কায় ভোট দিয়ে দুলাল প্রধান আবারও নির্বাচিত করার জন্য আপনাদেরকে আহবান জানাচ্ছি। আমি আমার নেতা একেএম শামীম ওসমানের একটি মেছেস নিয়ে আসছি আপনাদের কাছেপৌছে দেওয়র জন্য।  ৩১ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ রসুলবাগ এলাকায় এ উঠান বৈঠকে তিনি ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

 

২৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, একরামপুর এলাকার সমাজ সেবক নুরুল ইসলাম টেলু, সমাজ সেবক জসিম প্রধান, মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি  মানিক শেখ, যুগ্ম সম্পাদক মাহাবুবুর হমান কমল, মহানগর আওয়ামীলীগ নেতা এস,এ রানা, সমাজ সেবক মশিউর রহমান মেরন, দপ্তর সম্পাদক ইমরান রশীদ, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা শ্রমিকলীগের নেতা মোঃ শহিদুল্লাহ, মহানগর সেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক ইমরান রশীদ, সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা মনু, রাহাত, মশিউর রহমান সুজু, শ্রমিকলীগ নেতা জাকির প্রধান, যুবলীগ নেতা ফারুক প্রধান, মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিম, অনিক তালুকদার অপুসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উঠান বৈঠক শেষে মহানগর আওয়ামীলীগ নেতা এহসানুল হক নিপু ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানকে নিয়ে ২৩ নং ওয়ার্ডে নবীগঞ্জ মাঠপাড়া রসুলবাগনসহ এর আশে পাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন