কুতুবপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০১:০৪ এএম
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১ জানুয়ারি ) বিকেল তিনটায় সাইন বোর্ড শান্তিধারা এলাকায় কুতুবপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আয়োজন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলন শেষে মো. আলমগীরকে সভাপতি ও শেখ দ্বীন মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে ৪৮ সদস্য বিশিষ্ট কুতুবপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময়ে বক্তব্যে অতিথিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া জাতীয় শ্রমিক লীগ। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শ্রমিকলীগের রাজনৈতিক করতে হবে। কুতুবপুর ইউনিয়নের নবগঠিত শ্রমিকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তারা আরও বলেন, আগামী ১৬ অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জি: আলমগীর মিয়ার সভাপতিত্বে ও মো. সুরুজ বেপারীর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এম এ রাসেল, প্রধান বক্তা জেলা শ্রমিকলীগের সদস্য সচিব কামাল হোসেন, বিশেষ অতিথি জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মানিক চান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক বেপারী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম ব্যাপারী, সম্মানিত অতিথি জেলা জাতীয় শ্রমিক আহ্বায়ক কমিটির সদস্য মোখলেসুর রহমান, আলী হোসেন, সোনিয়া আক্তার, বন্দর উপজেলা শ্রমিকলীগ নেতা হাফিজ আহম্মেদ, জেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন ।


