Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Icon

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০১:০৬ এএম

সোনারগাঁয়ে ১০ কেজি  গাঁজাসহ গ্রেফতার ১
Swapno

সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. আব্দুর রহিম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩। বৃহস্পতিবার সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. আব্দুর রহিম চাপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাতরশিয়া, রাজনগর গ্রামের বাসিন্দা।

 

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য সোনারগাঁ এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সাড়ে ১১টায় অভিযান চালিয়ে মো. আব্দুর রহিমকে আটক করা হয়।

 

এ সময় তার হাতে থাকা বড় টিস্যু শপিং ব্যাগের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মো. আব্দুর রহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন