নৌকার পক্ষে নামবে সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১১:১১ এএম
নৌকা প্রতীকের পক্ষে মাঠে নামার ঘোষণা দিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।
শনিবার (১ জানুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের মিজমিজি টিসি রোড এলাকাস্থ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের বাস ভবনে থানা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় নেতৃবৃন্ধ এ ঘোষণা দেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াসিন মিয়ার সঞ্চালনায় উক্ত বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা আওয়ামীরীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম, যুগ্ন সম্পাদক সামছুল আলম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মহানগর আওয়ামীলীগের সদস্য বিএম আমির হোসেন, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, থানা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ আমিন উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, বাদল মেম্বার, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আহমেদ সর্দার, সাধারণ সম্পাদক শাহজাহান, ১নং ওয়ার্ড আওয়ামীরীগের সভাপতি আব্দুল হাকিম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহিম মুন্সি, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, থানা কৃষকরীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা কাউন্সিলর মনোয়ারা বেগম, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ জালাল সহ প্রমূখ।
আলহাজ্ব মজিবুর রহমান তার বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্ধকে নৌকার পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, যেহেতু নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা দিয়েছেন, সেহেতু নৌকাকে বিজয়ী করতে আমাদের সকলকে সকল বিভেদ ভুলে নৌকার জন্য কাজ করতে হবে। কারণ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
হাজী ইয়াছিন মিয়া তার বক্তব্যে বলেন, আমরা আওয়ামীলীগের রাজনীতি করি আর আমাদের নেতা শেখ হাসিনা। আমরা কখনোই নেত্রীর সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। নেত্রী যাকে নৌকা দিয়েছে তার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান। সে লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। নির্বাচন পরিচালনার জন্য সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের নেতৃত্বে প্রত্যেকটি ওয়ার্ডে কমিটি করা হবে।


