জনগণ আইভীইকেই রায় দিবে : বিএমএ সভাপতি জালাল মহিউদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১১:২১ এএম
গতকাল মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পক্ষে শহর ও সিদ্ধিরগঞ্জে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য, বিএমএ সভাপতি ও সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পক্ষে শহর ও সিদ্ধিরগঞ্জে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য, বিএমএ সভাপতি ও সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
এ সময় তিনি বলেন, ১৬ জানুয়ারী ডা. আইভীকেই সিটি বাসী রায় দিবে বিপুল ভোটে। গতকাল শনিবার সকালে নাসিকের শহর ও সিদ্ধিরগঞ্জে ডা. আইভী পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের একথা বলেন। তিনি আরো বলেন, ডা. আইভী যেখানে ছুটছে সেখানেই নারী-পুরুষ ও শিশু-কিশোররা, তাদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখতে পারছি। আইভীর জনপ্রিয়তা দেখে আমি মুগ্ধ। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসিকে মেয়র প্রার্থী যোগ্য এক নেত্রীকে দিয়েছেন।
ডা. আইভীকে নাসিক ভোটাররা মেয়র বানিয়ে হ্যাট্রিক করাবেন, সে দোয়া করি। সকাল ১০টায় শহরের খানপুর হাসপাতাল রোড, খানপুর, ডনচেম্বার, মিশনপাড়া, চাষাড়া, আমলাপাড়া এলাকায় গণসংযোগ করেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এ সময় তার সাথে ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা স্বাচিপের সভাপতি এবং মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা, আতিকুজ্জামান সোহেল, জেলা স্বাচিপের সহ-সভাপতি এবং জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সুমন সহ স্বাচিপের নেতৃবৃন্দরা।
এরপর তিনি দুপুর আড়াইটায় নাসিক ৪নং ওয়ার্ড এলাকায় আওয়ামীলীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী গণসংযোগ চলাকালে যোগ দেন। ডা. আইভীকে নিয়ে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন জনগণের কাছে ভোট চান। তিনি জনগণের উৎসাহ ও আইভী দিকে ছুটে আসা নারীদের দেখে মুগ্ধ হয়ে যান। ওই সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা স্বাচিপের সভাপতি এবং মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা, আতিকুজ্জামান সোহেল, জেলা স্বাচিপের সহ-সভাপতি এবং জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।


