Logo
Logo
×

নগরের বাইরে

নাসিক ২নং ওয়ার্ডে ভাইয়ের জন্য গণসংযোগে বিউটি

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১১:৩১ এএম

নাসিক ২নং ওয়ার্ডে ভাইয়ের জন্য গণসংযোগে বিউটি

নাসিক নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে ঝুড়ি প্রতীকের পক্ষ্যে গনসংযোগ করছেন ৭ খুনে নিহত সাবেক জনপ্রিয় কাউন্সিরর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের সহধর্মিনী, সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে ঝুড়ি প্রতীকের পক্ষ্যে গনসংযোগ করছেন ৭ খুনে নিহত সাবেক জনপ্রিয় কাউন্সিরর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের সহধর্মিনী, সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি।

 

শনিবার (১ জানুয়ারী) বিকালে ২নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকায় বিউটি তার ছোট ভাই কাউন্সিলর পদপ্রার্থী হাজী শফিকুল ইসলামকে সাথে নিয়ে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ছোট ভাইয়ের জন্য ঝুড়ি প্রতীকে ভোট চান।  এসময় ভোটাররা সেলিনা ইসলাম বিউটিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তাকে বুকে জড়িয়ে ধরেন। কাউন্সিলর প্রার্থী হাজী শফিকুল ইসলাম তার বড় বোনকে নিয়ে প্রতিদিন ২নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন।

 

উৎসব মূখর পরিবেশে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের আকৃষ্ট করতে কাজ করছেন। সেলিনা ইসলাম বিউটি নির্বাচনী প্রচাণায় যুক্ত হওয়ায় এ ওয়ার্ডের নির্বাচনী আমেজে নতুন মাত্রা যোগ হয়েছে। জয়ের ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করে ওয়ার্ড বাসীর দোয়া ও ভোট কামনা করছেন। উল্লেখ্য, সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটির স্বামী ৭ খুনে নিহত সাবেক ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম একজন জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। এ ওয়ার্ডে তার ব্যাপক জনপ্রিয়তার কারণে তাঁর একটি ভোট ব্যাংক রয়েছে। এছাড়া বিউটির বাবা মরহুম শহিদুল ইসলামও সাবেক চেয়ারম্যান ছিলেন। সেই সুবাধে হাজী শফিকুল ইসলাম আসন্ন নির্বাচনে সুবিধাজক অবস্থানে রয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন