Logo
Logo
×

নগরের বাইরে

টিপুর প্রতারণার শিকার হয়েছেন নারীসহ অনেক পুরুষ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০৭:৪৮ পিএম

টিপুর প্রতারণার শিকার হয়েছেন নারীসহ অনেক পুরুষ
Swapno

প্রতারণা, ব্লাকমেইলিং ও নারী দিয়ে দেহ ব্যবসা হচ্ছে তার প্রধান কাজ। থাকেন নারায়ণগঞ্জ এলাকায়। দীর্ঘ কয়েক বছর তিনি মালয়েশিয়াতে বসবাস করেছিলেন তিনি নিজেকে ছাত্র শিবির বলে দাবি করলেও ছাত্র শিবিরের সাথে তার কোন সম্পর্ক নেই। টিপুর প্রতারণার শিকার হয়েছেন নারী সহ অনেক পুরুষ। প্রথমে পরিচয় এরপর বন্ধুত্ব করেন এই প্রতারক। বড় বড় রাজনৈতিক লোক থেকে শুরু করে অর্থবিত্ত লোক তার টার্গেট। অর্থবিত্ত লোকজনকে মেয়ে সাপ্লাই দিয়ে গোপন ক্যামেরায় তা ধারণ করে রাখেন। পরে ওই ভিডিও দিয়ে ব্লাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন এই প্রতারক। 

 

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে র‍্যাবের হাতে একজন গ্রেফতার।

 

গত ৩১ ডিসেম্বর, ২০২১ র‍্যাব-১১, ব্যাটালিয়ন সদরের অভিযানে ডিজিটাল নিরাপত্তা আইন অমান্য করার অপরাধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করে। বর্তমান বৈশ্বিক আলোচিত বিষয় করোনা ভাইরাস ও  বাংলাদেশ সরকার  সম্পর্কে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে ও গুজব রটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা সহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা করার অপরাধে মাহবুবুল আলম টিপু (২৭) নামক একজন কে গ্রেপ্তার করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন