Logo
Logo
×

নগরের বাইরে

বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছেন শাহআলম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৬:৩৫ পিএম

বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছেন শাহআলম
Swapno

# দলীয় হঠকারী সিদ্ধান্তই এর মূল কারণ বলছে তৃণমূল

 


বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহআলম এই দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন। এমন কি তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন। আগে পদত্যাগ করেছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি থেকে। পরে তিনি কেন্দ্রীয় কমিটির পদ থেকে এবং প্রাথমিক সদস্য পদ থেকেই পদত্যাগ করেন বলে জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় সূত্র। সূত্রটি জানায় আরো অনেক আগেই তিনি পদত্যাগ করেছেন। তবে তার মতো লোক এ ভাবে রাজনীতি থেকে চলে যাওয়ায় দেশের রাজনীতির অপূরনীয় ক্ষতি হলো বলে অনেকে মনে করেন। ফলে তার এই পদত্যাগের খবর ছড়িয়ে পড়ায় নারায়ণগঞ্জসহ দেশের রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে।

 

দেশের এই ক্রান্তিকালে রাজনীতিতে তার মতো লোকের প্রয়োজন ছিলো বলে অনেকে মনে করেন। এদিকে ফতুল্লার বিশিষ্ট শিল্পপতি এবং নারায়ণগঞ্জ বিএনপির এই প্রভাবশালী নেতা দল থেকে পদত্যাগের খবর ছড়িয়ে পরলে বিএনপির ভেতরে হতাশা ছড়িয়ে পরে। প্রসঙ্গত, মোহাম্মদ শাহআলম বিএনপিতে যোগ দেয়ার পর থেকে জেলা বিএনপিতে তিনিই ছিলেন সবচেয়ে প্রভাবশারী নেতা। এর আগে তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে জেলা ও থানা বিএনপির কমিটি। কিন্তু শেষ পর্যন্ত তিনি কেনো পদত্যাগ করলেন  সেটাই বড় বিষয়। তবে একটি সূত্র জানিয়েছে আলহাজ্ব মাহাম্মদ শাহআলমকে গত নির্বাচনে বিএনপি মনোনয়ন না দিয়ে দিয়েছিলো কাশেমী নামক এক অখ্যাত এবং অপরচিত প্রার্থীকে । তাই বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ মনে করেন যে দল তৃণমূল নেতাকর্মীদের মতামত না নিয়ে এবং স্থানীয় জনগনের মতামতকে তোয়াক্কা না করে কোথাকার কোন কাশেমীকে ধরে এনে মনোনয়ন দেন সেই দল করে অন্তত শাহআলমদের কোনো লাভ হবে না। শাহআলম বা গিয়াস উদ্দিনের মতো জাদরেল নেতাদের বাদ দিয়ে এভাবে কাশেমীকে মনোনয়ন দেয়ার বিষয়টি নারায়ণগঞ্জ বিএনপির কেউই মেনে নিতে পারেননি। তারা এখন জানতে চান কোথায় সেই কাসেমী। তারা আরো জানান ফতুল্লা হলো বিএনপির ঘাঁটি। আর এখানে শাহআলম ও গিয়াস উদ্দিনের মতো দুইজন জনপ্রিয় নেতা থাকার পরেও তাদেরকে মনোনয়ন না দেয়ায় এখনো অনেকের মাঝে হতাশা কাটেনি। কারণ তারা মনে করেন আবারও নির্বাচন এলে হয়তো কোনো কাশেম, সামছু অথবা কালা মিয়া বা ধলা মিয়াকে এনে দিয়ে দেয়া হতে পারে ধানের শীষ প্রতীক। তাই তারা মনে করেন এটার নাম রাজনীতি নয়।

 

যারা দলের জন্য বছরের পর বছর পকেটের টাকা খরচ করবে, নানা রকম নির্যাতনের শিকার হাবেন তারা মনোনয়ন না পেলে কেনো তারা এই দলের জন্য ঝুঁকি নেবেন। মূলত এসব কারণেই আলহাজ্ব মোহাম্মদ শাহআলম পদত্যাগ করেছেন বলে এই দলের অনেকে মনে করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন