বন্দরে এবারও আইভীর পক্ষে গণজোয়ার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৬:৩৮ পিএম
# তিনি এবার গত নির্বাচনের তুলনায় আরো বেশি ভোট পাবেন
# উন্নয়নের ধারা অব্যাহত রাখায় তার কোনো বিকল্প নেই
# অন্যায়কে প্রশ্রয় দেন না, বরং অন্যায়ের প্রতিবাদ করেন
বন্দরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী প্রতি গত বছরের তুলনায় বেশি গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। সরেজমিন গিয়ে ওই এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে এবার তিনি আগের নির্বাচনের তুলনায় আরো বেশি ভোট পাবেন। তার কারন হলো তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছেন। এ বিষয়ে বন্দর রেল লাইন এলাকায় কথা হয় মধ্য বয়সি আতাউর মিয়ার সাথে। তিনি বলেন, আমরা এবারও আইভীকেই ভোট দেবো। কারণ তাকে ভোট না দেয়ারতো কোনো কারণ দেখি না। কারণ তিনি এবারও বন্দরের উন্নয়নের কোনো ঘাটতি রাখেননি। এছাড়া তিনি ভালো মানুষ। তাই আমরা এবারও আইভীকেই ভোট দেবো।
বন্দর বাজার এলাকায় কথা হয় শেখ সাইফুল ইসলাম বাবুলের সাথে। তিনিও একই রকম প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। তিনি বলেন, আমি মনে করি একজন সিটি করপোরেশনের মেয়র হিসাবে আইভীর যা করার কথা তার ষোলোআনাই তিনি করেছেন। বন্দরের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আমরা তার কোনো বিকল্প দেখি না। তাছাড়া তার আরো একটি বড় গুণ হলো তিনি কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেন না। বরং উল্টো অন্যায় দেখলে প্রতিবাদ করেন। তাই তার কোনো বিকল্প নেই বলেই আমি মনে করি। বন্দরবাসী এবারও তাকেই বিপুল ভোটে জয়ী করাবেন। তিনি অন্তত সত্তর ভাগের বেশি ভোট পাবেন। মূলত এভাবেই গতকাল ব্যাপক প্রতিক্রিয়া ব্যাক্ত করেন বন্দরের সাধারণ মানুষ।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাবেক মেয়র আইভী মাঠে নামার পর থেকে গণজোয়ারে ভাসছেন তিনি। যেখানে যাচ্ছেন সেখানেই জনতার ভালোবাসায় সিক্ত হচ্ছেন আইভী। কোনো এলাকায় তিনি এসেছেন এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসছে নারী ও শিশুরা। তারা এসে তাদের প্রিয় আইভীকে কাছে পেয়ে জরিয়ে ধরছেন। কেউ তার গাল টিপে দিচ্ছেন আবার কেউ টিপে দিচ্ছেন তার নাক। আইভীও গভির মমতায় মা বোন এবং শিশুদেরকে বুকে জরিয়ে ধরছেন। এতো ভালাবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পরছেন তিনি। সবাই তাকে প্রতিশ্রুতি দিয়ে বলছেন, তুমি না আসলেও তোমাকেই আমরা ভোট দিতাম। তবে বড় স্বাদ ছিলো তোমাকে কাছে থেকে দেখার। আল্লাহ সেই আশাও পূরণ করলেন। মূলত এভাবেই আইভীকে কাছে পেয়ে মানুষ তাদের অভিব্যাক্তি প্রকাশ করছেন। তিনি দুইচার সহকর্মীকে নিয়ে কোনো একটি এলাকায় গেলে সেখানে নামছে জনতার ঢল। এক পর্যায়ে বিশাল গণমিছিলে পরিণত হচ্ছে তার গণসংযোগ।
প্রসঙ্গত, এবার নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে প্রথমে সিদ্ধিরগঞ্জ থেকে প্রচার শুরু করেছেন মেয়র আইভী। মাঝে মাঝে তিনি নারায়ণগঞ্জ শহরেও প্রচার চালাচ্ছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বয়স মাত্র দশ বছর। আর এই দশ বছরে মেয়র আইভী সিদ্ধিরগঞ্জ, বন্দর এবং নারায়ণগঞ্জ শহরে কি পরিমান উন্নয়ন করেছেন তার সব কিছুই মানুষের কাছে দৃশ্যমান। তিনি ব্যাপক উন্নয়ন করেছেন এবং সাদাসিধা জীবনযাপন করেছেন। আর এই কারণেই এবারও তিনি বিপুল ব্যাবধানে জয়ী হবেন বলে আভাস পাওয়া যাচ্ছে।


