Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ২৭ নং ওয়ার্ডে হাতি প্রতিকের প্রচারণায় হাজী নূর উদ্দিন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৭:০১ পিএম

বন্দরে ২৭ নং ওয়ার্ডে হাতি প্রতিকের প্রচারণায় হাজী নূর উদ্দিন

মেয়র প্রার্থী এড. তৈমুর আলম খন্দকারের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছে বন্দর থানা বিএনপি সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদসহ বিএনপি নেতৃবৃন্দ।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী এড. তৈমুর আলম খন্দকারের পক্ষে ব্যাপক গনসংযোগ করেছে বন্দর থানা বিএনপি সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদসহ বিএনপি নেতৃবৃন্দ। ২ জানুয়ারী রোববার সকাল ১০টায় বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া,ও হরিপুরসহ  বিভিন্ন এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

 

গনসংযোগ কালে বিএনপি নেতা হাজী নূর উদ্দিন আহাম্মেদ ভোটাররে উদ্দেশ্যে বলেনে, আওয়ামীলীগ গনতন্ত্রকে হত্যা করেছে।  নাসিক নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগকে বয়কট করবেন আপনারা। সারা বন্দরে হাতি প্রতিকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা আমাদের চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য হাতি প্রতিকে ভোট দিবেন। গনসংযোগ কালে উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাকুর রহমান, বন্দর থানা যুবদলের সহ-সভাপতি ফিরোজ আহাম্মেদ, ২৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজান, যুবদল নেতা কাউয়ুম, মনির হোসেন, বিএনপি নেতা মতিউর রহমান, আনোয়ার হোসেন, কুড়িপাড়া এলাকার যুবদল নেতা কাইয়ুম, ওয়াদুদ মোল্লা, খোকন, রমজান, আক্তার হোসেন, আল-আমিন, নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন, সানোয়ার হোসেন সানু, আরমগীর হোসেন, ওসমান গনী, সালাম ও সুমনসহ ২৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও একই দিনে বিকেলে বন্দর থানা ২২ নং ওয়ার্ডের বিএনপি নেতা এডঃ শিপলু বাসভবনে মেয়র প্রার্থী এডঃ তৈমুর আলম খন্দকারে,   ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড পর্যন্ত  নির্বাচন পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

 

বন্দর থানা বিএনপি সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটি সভায় বক্তব্য রাখেন,  বন্দর থানা বিএনপি নেতা এডঃ বিল্লাল হোসেন, দুলাল হোসেন, এডঃ আলহাজ¦ মতিন, ফরিদ হোসেন, মহানগর যুবদল নেতা সানোয়ার হোসেন,  বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বিএনপি নেতা মোঃ সেলিম, মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধূরী, মোস্তকুর রহমান ও বন্দর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল।

 

নির্বাচন পরিচালনা কমিটির সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা আলী ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মামসাদ, আশ্রাফ হেসেন, আলী নওশাদ তুষার , আব্দুল্লাহ আল মামুন, মহিবর, মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুর, যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজিব, মহিলা দলের নেত্রী রাবেয়া বশরী, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা ভিক্টর মৃধা ও মনির হোসেন, বন্দর থানা যুবদল নেতা কাজি আনিছসহ ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন