Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৮:৩১ পিএম

সোনারগাঁয়ের ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
Swapno

সোনারগাঁ উপজেলার  নবনির্বাচিত ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহন করেছেন। সোমবার ( ৩ জানুয়ারি ) দুপুরে  নারায়ণগঞ জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ তাদের শপথ বাক্য পাঠ করান। এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফাতেমা তুল জান্নাত, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়াসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা। 

 

নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, সনমান্দি ইউপি সদস্য জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম ও বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন