বন্দরে নৌকার পক্ষে যুবলীগ নেতা সফিক চৌধূরীর প্রচারণা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:৩৪ এএম
গতকাল আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে জেলা যুবলীগ নেতা সফি চৌধূরীসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে জেলা যুবলীগ নেতা সফি চৌধূরীসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
৩ ডিসেম্বর সোমবার বিকেলে বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা, তালতলা, কড়ইতলা, বিল্লাল মার্কেট ও ঢাকেশ^রী এলাকায় তিনি এ গণসংযোগ করেন। গনসংযোগ কালে জেলা যুবলীগ নেতা সফিক চৌধূরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, বন্দরে মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী কোন বিকল্প নেই।
উন্নয়ন কারনে উত্তর লক্ষনখোলা এলাকাবাসীর কাছে মেয়র প্রার্থী আইভী অতুলনিয়। উত্তর লক্ষনখেলায় আইভীর ভোট গায়বী। উত্তর লক্ষনখোলা এলাকাবাসী আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী আইভীকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য এ এলাকার ভোটাররা অধিক আগ্রহে অপেক্ষা করছে।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, আনিছুর রহমান আনিছ, মহসিন, তাজুল ইসলাম, আব্দুর রহিম, মোঃ মজনু, নজরুল, আলী আক্কাস, আয়নাল হক, আউয়াল, আফজাল হোসেন, ঢাকেরশ^রী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিল্লাহ হোসেনসহ সআনীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


