Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ২৩ নং ওয়ার্ডে দুলাল প্রধানের প্রচারণা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:৩৬ এএম

বন্দরে ২৩ নং ওয়ার্ডে  দুলাল প্রধানের প্রচারণা

নারায়ণগঞ্জ সিটি কর্পারেশনের আসন্ন নির্বাচনে বন্দরে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান ব্যাপক প্রচার প্রচারনা চালিয়েছেন।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পারেশনের আসন্ন নির্বাচনে বন্দরে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান ব্যাপক প্রচার প্রচারনা চালিয়েছেন।

 

৩ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ পূর্বপাড়া, কামাল উদ্দিনের মোড় ও নবীগঞ্জ গালর্স স্কুল সংলগ্ন এলাকায় ব্যাপক প্রচারনা করেন তিনি। প্রচারনা কালে কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান ভোটারদের উদ্দেশ্যে বলেন, টাকা পয়সা দুই দিন ভালোবাসা থাকবে চিরদিন।

 

আমি সব সময় আপনাদের পাশে ছিলাম আছি এবং পাশে থাকব। আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। আমি সব সময় আপনাদের গোলাম হয়ে থাকব। উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য আমি আপনাদের কাছে লাঠিম মার্কা ভোট প্রার্থনা করছি।

 

প্রচারনা কালে ওই সময় উপস্থিত ছিলেন ইস্পাহানী বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর,সমাজ সেবক মোঃ হেলাল, ইয়াকুল হোসেন প্রদীপ, মোঃ হাবিব, আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম মনু, এস,এ রানা, মোঃ রফিক, আসলাম, সৌরভ, নূর ইসলাম, মামুন , আনোয়ার, রাজিব, লিটন, সনেট, রাতুল, নাজিম ও কাউছারসহ শত শত কর্মী সমর্থক।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন