Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ২৩ ও ২৪ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় তৈমুর

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:৩৯ এএম

বন্দরে ২৩ ও ২৪ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় তৈমুর

: গতকাল সকাল ১১টায় বন্দরে ২৩ ও ২৪ নং ওয়ার্ডে নাসিক নির্বাচনের প্রচারণা চালান স্বতন্ত্র মেয়র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী এড. তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা নিব আরেকটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে ব্রীজ টানেল সহ বায়ু দূষণ জলাবদ্ধতা, যানজট নিরসন।

 

আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে আগামী ১’শ বছরকে সামনে রেখে গ্রান্ড মাষ্টারপ্ল্যান তৈরি করবো। এটা জনগনের কাছে ছেড়ে দেব তাদের মতামতের জন্য। তাদের পরামর্শ নেব এবং সেই মোতাবেক আমি চলব। ৩ জানুয়ারী সোমবার সকাল ১১টায় বন্দরে ২৩ ও ২৪ নং ওয়ার্ডে নাসিক নির্বাচনের প্রচারনায় সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

 

মেয়র প্রার্থী তৈমুর আরো বলেন, আমি জনগনের পাশে ছিলাম, কখনও বিরতী নেইনি। আমি বিএনপি আমিই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের যারা অভিভাবক ছিলেন তারা জীবিত নেই। তাদের কর্মী হিসেবে আমার একটা দায়িত্ব আছে। ২০১১ সালে বিএনপি জন্য নিজেকে আত্মাহুতি দিয়েছি। ২০২২ সালে এসে নারায়ণগঞ্জবাসীর জন্য নিজকে উৎসর্গ করলাম। নারায়নগঞ্জের জনগণের চাহিদা প্রয়োজনে নিজেকে উৎসর্গ করেছি।

 

জনগন আমাকে গ্রহন করেছে তারা তাদের প্রার্থী খুজে পেয়েছে। এখন সিটি করর্পোরেশন হবে জনতার। এখানে কন্ট্রাক্টরদের প্রভাব থাকবে না। কোন খেটে খাওয়া মানুষের পেটে লাথি দেওয়া যাবে না। তাদের পূনবাসন করতে হবে আগে। সকলের জীবিকা নির্বাহের অধিকার আছে। পাশাপাশি হনগনকেও স্বাচ্ছন্দ্যে চলতে দিতে হবে। এখন বলা হয় কিশোর গ্যাং হয়েছে।

 

প্রচারনা কালে ওই সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সাধারন সম্পাদক এটিএম কামাল, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ¦ আতাউর রহমান মুকুল, বন্দর থানা বিএনপি সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদ, বন্দর থানা বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, হাবিবুর রহমান দুলাল, মহানগর বিএনপি নেতা মনোয়ার হোসেন সুখন, মহানগর যুবদল নেতা রানা মজিব, সানোয়ার হোসেন, মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজিব, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, বন্দর থানা যুবদল নেতা সাহাদুল্লাহ মুকুল, সোহেল খান বাবু, হুমায়ন কবির, নুরুল খন্দকার, ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা দিদার হোসেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ বাদল, আকমল, ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মালেক মেম্বার, সাধারন সম্পাদক রাসেল মাহামুদ, ২৪ নং ওয়ার্ড যুবদল সভাপতি আক্তার হোসেন, সাধারন সম্পাদক মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড যুবদল নেতা রাহিম, ২৩ নং ওয়ার্ড যুবদল নেতা কাজী আনিছ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন