নির্বাচিত হলে বিনা সুদে ঋণ দেবো : সিরাজুল মামুন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:৪০ এএম
গতকাল সিদ্ধিরগঞ্জের ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান খেলাফত মজলিসের মেয়র প্রার্থী সিরাজুল মামুন।
খেলাফত মজলিসের মেয়র প্রার্থী সিরাজুল মামুন বলেছেন, প্রতিদিন সকাল বিকাল প্রচারণা চালাাচ্ছি। দলীয় কর্মীর বাইরেও প্রত্যাশার বাইরে গিয়ে অনেকের সাড়া পাচ্ছি।
তিনি বলেন, মেয়র প্রার্থীদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। কোন প্রতিবন্ধকতা নেই। আমি নির্বাচিত হলে সকল মানুষের কল্যাণ সাধণ করা, ন্যায়ের পক্ষে থাকাই আমার মূল লক্ষ্য। বিশাল শহরে হতদরিদ্র মানুষ বিশেষ করে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে নেব। বিনা সুধে আমরা মানুষকে ঋণ দেব।
পিছিয়ে পড়া অসহায় মানুষকে বয়স্ক ভাতা ছাড়া অন্যান্য ভাতা প্রদান করব। প্রশাসনিক সেবা ২৪ ঘন্টার হবে। সিটির যারা ভোটার তাদের কাছে আমার প্রত্যাশা, বিগত সময়ে আপনারা অন্য দলের প্রার্থীকে ভোট দিয়েছেন, বর্তমান দলগুলো মানুষের চাহিদা পুরন করতে ব্যর্থ হয়েছে। আমাদের দল সবসময় মানুষের পাশে ছিল। কল্যাণমুখী আমাদের দলের সাথে থাকবে, দেয়াল ঘড়ি মার্কায় ভোট দিবে।
গতকাল সিদ্ধিরগঞ্জের ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান খেলাফত মজলিসের মেয়র প্রার্থী এসব কথা বলেন। বিনা সুধে ঋণ প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দলের ফান্ড রয়েছে, অনেক শুভাকাঙ্খি আছে। অসহায় মানুষের জন্য যে কোন মূল্যে ফান্ড করবো। ভোটের দিন প্রসঙ্গে তিনি বলেন, ভোট একটা আমানত।এটা স্বাক্ষ্য দেয়া। এই আমানতের ব্যাপারে সকলকে জবাবদিহিতা করতে হবে।
সর্বস্তরের মানুষকে বলবো, আমানতকারীর নিয়্যতে যিনি আমানতে হেফাজত করবে তাকেই যেন ভোট দেন তারা। নতুন প্রজন্মের ভোটারদের প্রতি তিনি আহবান জানিয়ে তিনি বলেন, মাদকের কবলে যুবকরা ধ্বংসের দ্বারপ্রান্তে। আমরা নৈতিক মানোন্নয়নের মাধ্যমে মাদকের বিরুদ্ধে আন্দোলন চলবে। পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য আমাদের যুবকদের ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনবো।


