ফতুল্লার পাগলায় চার চাঁদাবাজ গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:৫৯ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা থেকে ৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ৩ জানুয়ারী তাদেরকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, বিল্লাল হোসেন (২১), শেখ মিসাল (১৯), রাকিব (২২) ও সুমন (২২)। র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, ফতুল্লার পাগলা থেকে ৪ পরিবহন চাঁদাবাজকে চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
তারা পাগলা বাজার এলাকা থেকে বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।


