Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার ইসদাইর-গাবতলীতে মুখোমুখি মনির ও ফরহাদ বাহিনী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৭:০১ এএম

ফতুল্লার ইসদাইর-গাবতলীতে মুখোমুখি মনির ও ফরহাদ বাহিনী
Swapno

ফতুল্লা থানার ইসদাইর ও গাবতলী এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে দুটি সন্ত্রাসী গ্রুপ। আর এই দুই গ্রুপের নেতৃত্বে রয়েছেন দুইজন। এরা হলেন সন্ত্রাসী মনির ও সন্ত্রাসী ফরহাদ। আর এই দুই সন্ত্রাসী দুইজন রাজনৈতিক নেতার নাম ভাঙ্গাচ্ছেন বলেও গুরুতর অভিযোগ রয়েছে।

 

এদের মাঝে মনির আজমেরী ওসমানের নাম ভাঙ্গাচ্ছে আর ফরহাদ নাম ভাঙ্গাচ্ছে শাহ নিজামের। এদিকে এই দুই গ্রুপের মাঝে একাধিক বার ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের সন্ত্রাসীরাই রক্তাক্ত জখম হয়েছে। এমন কি এই সন্ত্রাসীরা বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়েও এক পক্ষ অপর পক্ষের উপর হামলা করছে।

 

এবার ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনের একদিন আগে ইসদাইর ও গাবতলী এলাকায় এই দুই পক্ষ ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়েছিলো। এতে দুই পক্ষের অন্তত বিশ জন সন্ত্রাসী আহত হয়েছিলো। এরই মাঝে এই সন্ত্রাসীদের মাঝে সংঘটিত এই সংঘর্ষের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ফলে প্রশাসনে শুরু হয় তোলপাড়। কারন ওই ভিডিওতে দেখা যায় মনির গ্রুপের কালাম নামক একজন সন্ত্রাসী পিস্তল বের করে প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইছে।

 

এরই মাঝে ২ জানুয়ারী রোববার রাতে পুলিশ সন্ত্রাসী কালামকে গ্রেফতার করেছে। এদিকে দুই এলাকার বাসিন্দারা জানিয়েছেন সন্ত্রাসী মনির বাহিনীকে নেতৃত্ব দিচ্ছে তার আরো তিন ভাই। এদের মাঝে দেলোয়ার হোসেন দেলু আজকাল বেপরোয়া হয়ে উঠেছে। এছাড়া অপর সন্ত্রাসী গ্রুপের ফরহাদের ভাই লালনও ওই গ্রুপের নেতৃত্ব দিচ্ছে। তাই প্রশাসন যদি এখনই এসব সন্ত্রাসীর লাগাম টেনে না ধরে তাহলে ওই এলাকায় শিগগিরই লাশ পরবে বলে ধারনা এলাকাবাসীর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন