Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার গাবতলী থেকে অস্ত্রধারী যুবক গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৭:১১ এএম

ফতুল্লার গাবতলী থেকে অস্ত্রধারী যুবক গ্রেফতার
Swapno

রোববার (২ জানুয়ারী)বিকেলে ভিডিওটি ভাইরাল হওয়ার ৫ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।পরে তার নিকট থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করে। গ্রেফতার যুবকের নাম আবু কালাম (৩৮)।

 

সে ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকার ফকিরার ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রোববার রাতেই আবু কালামকে তার শ্বশুর বাড়ি  থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানান পিস্তলটি তার বোনের বাসায় আছে। তারপর তাকে নিয়ে তার বোনের বাসায় যাওয়া হয় এবং আবু কালামের দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি কালো রংয়ের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে আরো জিজ্ঞাসাবাদ চলছে।

 

বিস্তারিত পরে জানানো হবে। জানা যায়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ২৪ ডিসেম্বর রাতে ফতুল্লার গাবতলী এলাকার কিশোর গ্যাং লিডার আবু কালাম ইসদাইর কাপুরাপট্টি এলাকায় একটি সামাজিক সংগঠনের অফিসে হামলা চালায়। ওই সময় কালামের সঙ্গে আসা কিশোর অপরাধীরা ফরহাদ নামে এক ছেলেকে এলোপাথারী মারধর করে। তখন ফরহাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আবু কালাম ও তার  লোকজনদের ধাওয়া করে। এসময় আবু কালাম তার হাত ব্যাগ থেকে একটি কালো রংয়ের পিস্তল বের করে ভয় দেখিয়ে এলাকা ত্যাগ করেন। আর এ দৃশ্য ওই সামাজিক সংগঠনের অফিস থেকে লাগানো সিসি টিভির ক্যামেরায় ধরা পড়ে। এরপর সেখানথেকেই ওই ভিডিও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন