Logo
Logo
×

নগরের বাইরে

আমার গায়ে এখন কোনো রঙ নেই, সাদা হয়ে গেছি: তৈমুর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৫:০৭ পিএম

আমার গায়ে এখন কোনো রঙ নেই, সাদা হয়ে গেছি: তৈমুর
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, নির্বাচনে জনগণ জয়লাভ করবে। আমার গায়ে এখন কোনো রঙ নেই, সাদা হয়ে গেছি। এটা নেতাকর্মীদের জন্যও ভালো হয়েছে।আমি মনে করি ভাগ্যের মালিক আল্লাহ, তিনি জনগণের পক্ষে থাকবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল মোড় থেকে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘২০১১ সালে আমি বসিনি, আমার দল বসিয়ে দিয়েছে। আমাকে বসিয়ে এখন যিনি নৌকার প্রার্থী তাকে বেনিফিট দিয়েছে। তাকে জয়লাভ করার সুযোগ করে দিয়েছে। মানুষ বলে সেই প্রার্থীকেই জয়লাভ করানোর জন্য কোনো কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তবে মনে রাখবেন বিএনপির লোকজনকে পিটালেও কারও কথায় তারা নৌকায় ভোট দেবে না।’

তিনি আরও বলেন, ‘আমি দেখি না কোনো বিএনপির লোক ঘরে বসে আছে। সব অঙ্গ সংগঠনের লোকরই আছে। প্রতিদিন তো সবার পক্ষে মিছিল করা সম্ভব নয়। আমি তো দেখিনি কেউ বসে আছে। ঢাকায় এসি রুমে বসে যে কথাই বলুক বিএনপির লোকজন নৌকাকে ভোট দেবে না।’

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেইনি। আমরা নারায়ণগঞ্জের নাগরিক। নারায়ণগঞ্জের সব রাজনৈতিক সামাজিক সংগঠনের লোকজন আমার সঙ্গে আছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সবসময় আমার পাশে আছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন