সিদ্ধিরগঞ্জের ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৫:২৭ পিএম
ধর্ষন মামলার এজাহার নামীয় এক পলাতক আসামীকে যাত্রাবাড়ী এলাকার কাজলা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ (০৪ ডিসেম্বর) রাতে র্যাব-১১’র এক অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন আইনের এজাহার নামীয় আসামীকে আটক করা হয়।
পলাতক আসামী মো. রাব্বি হোসেন (২৩) সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি পশ্চিমপাড়ার মো. দুলাল গাজীর ছেলে। ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার শনির আকড়া কাজলা এলাকা হতে গ্রেফতার করা হয়। র্যাব-১১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী ভিক্টিম (১৮) কে প্রতারণামূলক ভাবে বিয়ে করে। পরবর্তীতে ভিক্টিম ৫ (পাঁচ) মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আসামী ভিক্টিমের সাথে তার বিয়ের বিষয়টি অস্বীকার করে। এ ব্যাপারে ভিক্টিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করে, যার মামলা নং-২০, তারিখ-১৭/১০/২০২১ইং।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।


