Logo
Logo
×

নগরের বাইরে

পর্নোগ্রাফি সরবারহের অপরাধে তিনজনকে গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:১৫ পিএম

পর্নোগ্রাফি সরবারহের অপরাধে তিনজনকে গ্রেফতার
Swapno

পর্নোগ্রাফি সরবারহ, প্রদর্শন, বিক্রি, ভাড়া, বিতরন ও বিভিন্ন ব্যক্তির নিকট সরবারহ করার অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (০৩ জানুয়ারী) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব-১১।

 

আটকরা হলেন বন্দর থানার ফরাজীকান্দা এলাকার মৃত অকিল উদ্দিনের ছেলে মো. শাহজাদা (২৪), একই এলাকার মো. বিল্লাহ হোসেনের ছেলে মো. জিহাদ (১৮), একই থানার আমিন আবাসিক এলাকার পরেশ সাহার ছেলে পিয়াল সাহা (২৮)। তাদেরকে পর্যায়ক্রমে সদর মডেল থানার এসএম মালেহ রোড বাসষ্ট্যান্ড সংলগ্ন হাবিব শপিং কমপ্লেক্স এর নিচ তলার ‘নজরুল টেলিকম’, ‘আরিফ টেলিকম’ এবং ‘ত্বাহা কালেকশন’ নামক দোকান থেকে গ্রেফতার করে।

 

র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা কম্পিউটার মোবাইল সার্ভিসের দোকানের আড়ালে যৌন উত্তেজনা সৃষ্টিকারী চলচ্চিত্র, ভিডিও চিত্র, স্থির চিত্র কম্পিউটারের মধ্যমে ইন্টারনেট ব্যবহার করে পর্নোগ্রাফি সরবারহ, প্রদর্শন, বিক্রি, ভাড়া, বিতরন ও বিভিন্ন ব্যক্তির নিকট সরবারহ করে আসছে বলে স্বীকার করে।

তাদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন