Logo
Logo
×

নগরের বাইরে

বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে আছে ছাত্রলীগ - নজরুল ইসলাম বাবু

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৮:৪৪ পিএম

বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে আছে ছাত্রলীগ - নজরুল ইসলাম বাবু
Swapno

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে আছে ছাত্রলীগ। এ দেশে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন হয়েছে তার সূতিকাগার ছাত্রলীগ নামের সংগঠন। মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগের যে অবদান বঙ্গবন্ধু তার বক্তব্যে তা বলে গেছেন।

 

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় আড়াইহাজার উপজেলার মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগ আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি বলেন, আড়াইহাজার ছাত্রলীগ প্রতিটি নেতাকর্মী সামাজিক দায়বন্ধতা থেকে কাজ করে যাচ্ছে। অথচ উদোর পিন্ডি বুধোর ঘাড়ে দিয়ে পত্রিকায় নেতিবাচক খবর প্রকাশিত হয়। তাই সাংবাদিকদের আড়াইহাজারে গোছানো সাংবাদিকতার পরামর্শ দেন তিনি। 

 

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, মেয়র সুন্দর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদুর রহমান লাফিজ, মোঃ জসিমউদ্দিন, এমদাদুল হক মিলন, মাহবুবুর রহমান শোয়েব, আরিফ রহমান নির্জল, আসিবুল ইসলাম আসিব, সদস্য সাইফুল ইসলাম মোল্লা, মোহাম্মদ আসাদউল্লাহ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন