বন্দরে ২৫ ও ২৬ নং ওয়ার্ডে হাতি প্রতিকের প্রচারণায় খোরশেদ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৭:০১ এএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এড. তৈমুর আলমের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে বন্দর থানা যুবদল নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এড. তৈমুর আলমের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে বন্দর থানা যুবদল নেতৃবৃন্দ। ৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বন্দর থানার ২৫ নং ওয়ার্ড ও ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপক গনসংযোগ ও প্রচারনা চালায় যুবদল নেতৃবৃন্দ।
গনসংযোগ কালে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট আপনার পবিত্র আমানত। আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা খুন গুম দলের প্রার্থীকে ভোট দিবেন না।
আপনারা দেখছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কিভাবে ট্যাক্স বাড়ানো হয়েছে। আপনাদের কি বেতন ভাতা বেড়েছে। গণতন্ত্র রক্ষা ও খালেদা জিয়াকে মুক্তির জন্য আপনারা হাতি প্রতিকের ভোট দিবেন।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর থানা বিএনপি নেতা এড. বিল্লাল হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা মো. ভাষানী, বন্দর থানা যুবদল নেতা কাইয়ুম, সোহল খান বাবু, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা কাজী সোহাগ, বন্দর থানা যুবদল নেতা হুমায়ন কবির, ২৪ নং ওয়ার্ড যুবদল সভাপতি আক্তার হোসেন, সাধারন সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড যুবদল নেতা নূরুল খন্দকার, রাহিম, ডিপটি, মহিউদ্দিন, মাহাবুব, শহিদ, জাহাঙ্গীর, নূর হোসেন, মামুন, আফজাল, শহিদ (২) আজহারুল , মিলন, হাবিব ও নয়ন, ২৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সফর আলী, সাধারন সম্পাদক ইলিয়াছ, গোলাপ হোসেন, মোঃ হানিফ, হুমায়ন কবির বুলবুল, কামাল হোসেন, নাছির, সালাউদ্দিন, সিদ্দিক সরদার সেলিম ও মোশারফসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ ২৫ ও ২৬ নং ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ।


