Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে নৌকার পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের প্রচারণা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৭:০৩ এএম

সিদ্ধিরগঞ্জে নৌকার পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের প্রচারণা

গতকাল সিদ্ধিরগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রচারণা চালানো হয়।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সিদ্ধিরগঞ্জে প্রচার-প্রচারণা চালিয়েছে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার (৪ জানুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রচারণা চালান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ। এসময় ভোটারদের হাতে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং নৌকার পক্ষে ভোট প্রার্থণা করে মিছিল করেন।

 

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আ, ফ, ম, নাফিউল করিম নাফা ও আবিদ আল হাসানের নেতৃত্বে উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন, উপ-দপ্তর সম্পাদক এড. মনির হোসেন, উপ-বন ও পরিবেশ সম্পাদক রাজীব মজুমদার, উপ-কৃষি সম্পাদক এম আফসারুজ্জামান, উপ-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আব্দুল্লা হেল কাফি মন্ডল, উপ-মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, সদস্য তৌহিদুর রহমান সেলিম, এড. নোমান হোসেন তালুকদার, উপ-গনযোগাযোগ সম্পাদক তানভীর আক্তার সিপার এবং সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক জহিরুল হক, স্বেচ্ছাসেবকলীগ নেতা আরজু, সোহাগ মৃধা, জাকির হোসেন সহ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন