সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৬:৪৯ পিএম
সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়েছে। আজ বুধবার সিদ্ধিরগঞ্জ থানার সিমরাইল এলাকার বন্ধ বন্ধু পরিবহন টিকিট কাউন্টার এর সামনে এক অভিযান পরিচালনা করে তাকে হাতে-নাতে গাঁজা বিক্রি করার সময় আটক করা হয়।
আসামী ঢাকা চট্টগ্রাম বিশ্বরোডের ওভার ব্রিজের দক্ষিণ পার্শ্বে প্রাইভেট কারে অবৈধভাবে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছিলো। আসামী মো. রমজান আলী (৩৪) সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লার মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে। আটক করার সময় তার হেফাজত থেকে গাঁজা ৫০ কেজি ৫০০ গ্রাম, ১টি টয়োটা প্রাইভেট কার, মাদক বিক্রয়ের নগদ ৭১০ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড লিডার এ কে এম মুনিরুল আলম জানান এসকল তথ্য নিশ্চিত করেন। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


