Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৮:২০ পিএম

আড়াইহাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

আড়াইহাজার থানার বিশনন্দি ফেরী ঘাট এলাকা হতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত মঙ্গলবার (৪ জানুয়ারি) বিশনন্দি ফেরী ঘাট সেন্ট্রাল হসপিটালের সামনে অভিযান চালিয়ে মো. সজিব (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৩২০০ টাকা জব্দ করা হয়।

 

র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিম্নলিখিত মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৩২০০ টাকা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন