বন্দরে ২২ নং ওয়ার্ডে আইভী সমর্থক গোষ্ঠীর প্রচারণায় ডিউক
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৯:২৯ এএম
নাসিক নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ২২ নং ওয়ার্ড ডা. সেলিনা হায়াৎ আইভী সমর্থক গোষ্ঠি নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ২২ নং ওয়ার্ড ডা. সেলিনা হায়াৎ আইভী সমর্থক গোষ্ঠি নেতৃবৃন্দ।
৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বন্দর থানার ২২ নং ওয়ার্ডের বাবুপাড়া, কুমারপাড়া, আমিন আবাসিক, লেজারার্স এলাকায় ব্যাপক গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা।
২২ নং ওয়ার্ড ডাঃ সেলিনা হায়াৎ আইভী সমর্থক গোষ্ঠি অন্যমত সদস্য মাহাবুব হাসান ডিউক গনসংযোগ কালে ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন এলে মেয়র প্রার্থী ডাঃ আইভী আপা নিয়ে গভীর ষড়যন্ত্র করে একটি মহল। বন্দরে মেয়র প্রার্থী আইভী ভোট গায়েবী। বন্দরে মেয়র আইভী প্রচুর জনসমর্থন রয়েছে।
উন্নয়নের প্রয়োজনে মেয়র আইভীকে বার নির্বাচিত করবে বন্দরে সাধারন জনগন। আপনারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মেয়র আইভীকে নৌকা প্রতকে ভোট দিবেন। গনসংযোগ কালে উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড ডাঃ সেলিনা হায়াৎ আইভী সমর্থক গোষ্ঠী অন্যতম সদস্য মোঃ সানোয়ার হোসেন, শহিদুল ইসলাম, বিপন, রিপন, র্অজুন সরকার, লাভলু, পলাশ, গোপাল চন্দন, হিরন, উজ্জল ও দুঃখু মিয়াসহ ডাঃ সেলিনা হায়াৎ আইভী সমর্থক গোষ্ঠী নেতৃবৃন্দ।


