Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ২৩ নং ওয়ার্ডে লাঠিম প্রতিকে হেলেনা প্রধানের গণসংযোগ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৯:৩২ এএম

বন্দরে ২৩ নং ওয়ার্ডে লাঠিম প্রতিকে হেলেনা প্রধানের গণসংযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পারেশনের আসন্ন নির্বাচনে বন্দরে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানের পক্ষে ব্যাপক গনসংযোগ ও প্রচারনা চালিয়েছে তার সহ- ধর্মনী হেলেনা প্রধানসহ তার কর্মী সমর্থকরা।

Swapno

৫ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ বাগবাড়ী, পঁচারবাগ, রসুলবাগ, চিতাশাল এলাকায় ব্যাপক গনসংযোগ করেন তিনি। গনসংযোগ কালে কাউন্সিলর দুলাল প্রধানের স্ত্রী হেলেনা প্রধান ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি যেখানে গনসংযোগে যাচ্ছি সেখানেই আমি আমার মা  বোনদের ব্যাপক উপস্থিতি লক্ষ করেছি।

দুলাল প্রধান ২৩ নং ওয়ার্ডে উন্নয়নের জন্য কি করেছে তা আমার চেয়ে আপনারা ভালো জানেন। দুলাল প্রধান আপনাদের সন্তান। তিনি  ১০টি বছর আপনাদেরকে নিরলস ভাবে সেবা করেছেন। সে সব সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

উন্নয়নের স্বার্থে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা লাঠিম মার্কায় ভোট দিয়ে দুলাল প্রধানকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। গনসংযোগ কালে উপস্থিত ছিলেন সাবিরো জসিম, সামিয়া কবির, পারভিন আক্তার, দিয়া প্রধান, রোকসানা প্রধান, মুক্তি তালুকদার, বিউটি আক্তার, হ্যাপি, শিল্পি, পারভীন, হাসান ও আদি প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন