Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সহকর্মীর মারপিটে রংমিস্ত্রি নিহত

Icon

আড়াইহজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১০:৫৩ এএম

আড়াইহাজারে সহকর্মীর মারপিটে রংমিস্ত্রি নিহত
Swapno

আড়াইহাজারে সহকর্মীর মারপিটে আঃ করিম (৫৮) নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী ষাড়পাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিবরণে এলাকাবাসি জানায়, বুধবার সকাল ৭টার দিকে ওই গ্রামের আঃ ওহাবের ছেলে রঙ মিস্ত্রি মনির হোসেন (৩০) তারই সহকর্মী একই গ্রামের বাছান আলীর পুত্র আঃ করিমের বাড়ীতে আসে তাকে নিয়ে এক সঙ্গে কাজে যাওয়ার জন্য।

 

করিম কে মনির হোসেন তার সঙ্গে কাজে যেতে বললে করিম কাজে যাবেনা বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মনির হোসেন করিমকে এলোপাথারী ভাবে কিল ঘুষি মারে। ফলে করিম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ীতে নেওয়ার প্রায় ২ ঘন্টার পর করিম আবারো মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ রিপোর্ট লিখি পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন