কাঁচপুরে এস্কয়ার গার্মেন্টে আগুন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০২:১২ পিএম
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুরে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের ১৪তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল রাত ৯টা ১৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস অধিদফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ৯টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি দল৷ আগুনের তীব্রতা বেশি থাকায় এখন পর্যন্ত ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।


