Logo
Logo
×

নগরের বাইরে

শাহ নিজামের সুস্থ্যতার জন্য কামরুল মেম্বারের উদ্যোগে দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ১১:২৬ পিএম

শাহ নিজামের সুস্থ্যতার জন্য কামরুল মেম্বারের উদ্যোগে দোয়া
Swapno

করোনা ভাইরাসে আক্রান্ত  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের সুস্থ্যতা কামনা করে এনায়েতনগরের ৯নং ওয়ার্ডের সকল মসজিদে দেয়ার আয়োজন করেছেন কামরুল মেম্বার। 

শুক্রবার জুম্মার সময় মাসদাইর  কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদসহ ওযার্ডের সকল মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় দ্রুত শাহনিজামের আরোগ্য কামনা করা হয়। 

প্রসঙ্গত, শাহ নিজাম বিগত কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি ও শরীর ব্যথা অনুভব করছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে রাজধানীর একটি হাসপাতালে করোনা শনাক্তের পরীক্ষা করান তিনি। গত মঙ্গলবার বিকালে তার করোনা পজিটিভ রির্পোট আসে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে হোম কোরেন্টাইনে থাকা শাহ্ নিজামের পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় । একই সাথে করোনা থেকে দ্রুত রোগমুক্তির জন্য সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খি ও নেতা-কর্মীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন