Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে তৈমুরের গণসংযোগে চেয়ারম্যান প্রার্থীরা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৩:৫২ পিএম

বন্দরে তৈমুরের গণসংযোগে চেয়ারম্যান প্রার্থীরা
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এড. তৈমুর আলম খন্দকারের পক্ষে সাবেক এমপি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহানগর বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ ও বন্দরে সদ্য অনুষ্ঠিতব্য ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে নিয়ে বন্দরে ব্যাপক গণসংযোগ করেন।

 

শুক্রবার সকাল ১০টায় বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম স্কুলের সামনে থেকে এ গণসংযোগ শুরু হয়। স্বতন্ত্র প্রার্থী এডঃ তৈমুর আলম খন্দকারের গনসংযোগে সর্বস্তরের জনগন অংশ গ্রহন করেন। গনসংযোগ কালে মেয়র প্রার্থী এডঃ তৈমুর আলম খন্দকার বলেন, আপনারা আমার জন্য যা করেছেন আমি কখনো চিন্তা করেনি। আমি আপনাদের এত ভালোবাসা পাব। বন্দরে হাতি মার্কার গনজোয়ার উঠেছে। গনসংযোগে আমি বন্দরে সর্বস্তরের জনগন ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনের জন্য বন্দরে আমি কিছু করেনি। বন্দরে  জনগন আমার জন্য নির্বাচনী ক্যাম্পসহ গনংযোগ প্রচারনা অব্যহত রেখেছে।

 

গনসংযোগ কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি এস.এম. আকরাম, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপি সাধারন সম্পাদক এটিএম কামাল, বন্দর থানা বিএনপি সভাপতি হাজী নূর উদ্দিন, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ ধামগড় ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, মহানগর বিএনপি সহ-সভাপতি আব্দুস সবুর সেন্টু, বন্দর থানা বিএনপি নেতা হাবিবুর রহমান দুলাল, এডঃ বিল্লাল হোসেন, মহানগর যুবদল নেতা রানা মজিব, বন্দর থানা যুবদলর সভাপতি আমির হোসেন, মহানগর সেচ্ছেিসবক দলের সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, বন্দর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, বন্দর থানা যুবদল নেতা সোহেল খান বাবু, কাজী সোহাগ, হুমায়ন কবির, নূরুল আলম খন্দকার, রাহিম, রাসেল, সফর আলী প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন