Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ২৭ নং ওয়ার্ডে গণসংযোগ করেন এড. তৈমুর

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৭:০৪ পিএম

বন্দরে ২৭ নং ওয়ার্ডে গণসংযোগ করেন এড. তৈমুর

গতকাল সকালে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের ফুলহর বাসস্ট্যান্ড, মুরাদপুর, কুড়িপাড়া, হরিপুর এলাকায় গণসংযোগকরেন স্বতন্ত্র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী এডঃ তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচন হলো মনের ব্যাপার। যার মনে যাকে ভালো লাগেেব সে তার নির্বাচন করবে এটাই নিয়ম। সরকার দলের যে বিভাজন রয়েছে এটা এখন স্পষ্ট। যারা নৌকার নির্বাচন করে না রাতের বেলা তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করছে। 

 

মানুষের মন একবার ভাঙ্গলে তা গড়া যায় না। আমি রাজপথের মানুষ রাজপথে আছি। রাজপথে থেকে জনগনের দোয়া নিয়ে গনসংযোগে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। গতকাল সকাল ১০টায় বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের ফুলহর বাসস্ট্যান্ড,  মুরাদপুর, কুড়িপাড়া, হরিপুর এলাকায় গণসংযোগ কালে গণমাধ্যম কর্মী ও ভোটারদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। 

 

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি সহ-সভাপতি আলহাজ¦ আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামাল, বন্দর থানা বিএনপি সভাপতি হাজী নূর উদ্দিন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু, মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, বন্দর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মজিব ও শেখ সেলিম, বন্দর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ, ২৭ নং ওয়ার্ড যুবদল নেতা মিজান, কাইয়ুম,মতিউর রহমান মতি, রমজান, ইকবাল হাফেজ, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা কাজী সোহাগ, হুমায়ন কবিরসহ সর্বস্তরের জনগণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন