Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৭:০৯ পিএম

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সম্মুখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Swapno

১০ জানুয়ারি বাঙ্গালীর স্বপ্নদ্রষ্টা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অত্র উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সম্মুখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার এবং প্রধান বক্তা হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন। 

 

এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহাফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দী ইউপি’র সাবেক চেয়ারম্যার সাহাবুদ্দিন সাবু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান, মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূঁইয়া সুমন, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, আওয়ামী মৎস্যজীবী লীগ সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী মৎস্যজীবী লীগ কাঁচপুর ইউনিয়ন শাখার সভাপতি ইঞ্জিঃ সামসুল আলম, যুবলীগ নেতা হৃদয় প্রধান, নাজমুল খাঁন শান্ত, রানা খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন