Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৮:১৫ এএম

আড়াইহাজারে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ফাইল ছবি

Swapno

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ৮ শ্রমিক। 

মঙ্গলবার রাত ১১টার দিকে ভুলতা আড়াইহাজার আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দি গ্রামের নাছিমা বেগম ও হাজেরা আক্তার। 

জানা যায়, তারা ভাই ভাই স্পিনিং মিলে ১০টার শিফটিং ডিউটি শেষে লেগুনায় বাড়ি ফিরছিলেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আনিচুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশ গেছে। ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। চালক পালিয়েছে নাকি মারা গেছে আমরা এখনও নিশ্চিত নই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন