বন্দরে ২৬নং কাউন্সিলর প্রার্থী হাজী মো. আলী হোসেনের গণসংযোগ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ১২:৩৬ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মো. আলী হোসেন এর লাঠিম মার্কা প্রতিকে ব্যাপক গণসংযোগ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মো. আলী হোসেন এর লাঠিম মার্কা প্রতিকে ব্যাপক গণসংযোগ করা হয়েছে। ১১ জানুয়ারী মঙ্গলবার বিকেলে বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের ঢাকেরশ^রী মসজিদ রোড ও বনগন এলাকায় এ গণসংযোগ করা হয়।
গনসংযোগ কালে লাঠিম প্রতিকের প্রার্থী হাজী আলী হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন, টাকা পয়সা দুই দিন ভালোবাসা থাকবে চিরদিন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের বিবেককে টাকার কাছে বিক্রি করবেন না। সুন্দর সমাজ ও মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আপনারা একজন যোগ্য ব্যাক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এইটা আমার আপনাদের কাছে আকুল আবেদন। আমি সব সময় আপনাদের আপদে বিপদে পাশে ছিলাম পাশে আছি যত দিন বেঁচে থাকব আপনাদেরকে সেবা করে যাব।
তিনি আরো বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ২৬ নং ওয়ার্ডে বহিরাগত লোকজনের আনাগোনা ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। আমার নির্বাচনী পোষ্টার খুলে নিচ্ছে প্রতিপক্ষের লোকজনেরা। বহিরাগতদের আনাগনার কারনে সাধারন ভোটাররা চরম আতংকে রয়েছে বলে জানান তিনি।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন ঢাকেরশরী এলাকার মোঃ স্বপন, আবুল কালাম, মোহাম্মদ আলী, তাউলাদ হোসেন, বিমল চন্দ্র দাস, মো. মিন্টু, মো. রহিম, ও জাকারিয়া প্রমুখ।


