Logo
Logo
×

নগরের বাইরে

বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক আটক

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৪:০২ পিএম

বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক আটক
Swapno

 সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ বছরের এক গার্মেন্ট কর্মীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১০ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকা থেকে অভিযুক্ত মো. ইমরানকে (২৪) আটক করেছে পুলিশ। 

 

এর আগে দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে মো: ইমরানকে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ইমরান একই জেলার ফতুল্লা থানাধীন পাগলা রেললাইন এলাকার মো. মিলনের ছেলে। সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ইদ্রিস খাঁনের বাসায় ভাড়া থাকে সে। অভিযোগ সূত্রে জানা যায়, আদমজী ইপিজেডে চাকুরীরত অবস্থায় ইমরানের সাথে ঐ তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে ইমরান। 

 

সর্বশেষ গত ৭ জানুয়ারি সকাল ১০ টার দিকে ইমরান তার বাসায় গিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে। পরবর্তীতে সে বিয়ে না করে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে নানারকম ভয়ভীতি দেখায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে আমরা অভিযুক্তকে আটক করি। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন