Logo
Logo
×

নগরের বাইরে

শহর ও বন্দরে হাতঘড়ি মার্কা প্রতীক নিয়ে সোহেল মোল্লার গণসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৪:২১ পিএম

শহর ও বন্দরে হাতঘড়ি মার্কা প্রতীক নিয়ে সোহেল মোল্লার গণসংযোগ
Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ রাশেদ ফেরদৌস সোহেল মোল্লার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১১ই জানুয়ারী) বিকেলে বন্দরের ২২ ও ২৩নং ওয়ার্ডসহ নগরীর ১নং খেয়াঘাট, রেলিবাগান, নয়ামাটি, ফলপট্রি ও কালিবাজারে হাত ঘড়ি মার্কা প্রতীক নিয়ে এ গণসংযোগ করেন মেয়র প্রার্থী রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা। এসময় বাংলাদেশ কল্যাণ পাটি জেলার নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের অসংখ্য জনগণ উপস্থিত ছিলেন।

 

পরে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মের ভোটাররা আমাদের হাত ঘড়ি মার্কার পক্ষে সাঁড়া দিচ্ছে। তরুণ যুব সমাজ ও মা বোনেরাও আমাদের পক্ষে সাঁড়া দিচ্ছে। ভোটাররা যদি ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠ নির্বাচন ও সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে ইনশাআল্লাহ তারা এবার নতুন প্রজন্মকে কাজ করার সুযোগ দিবে এবং একঘেয়েমি থেকে ফিরে আসবে। নির্বাচনের আগে জনগণকে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দিয়েও পরে সেই কথা রাখতে পারে না। পরবর্তিতে তারা নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতিও রাখে না। দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে যিনি ছিলেন উনি আসলে এতো বছর থাকার পরও কি করেছে? কি করা উচিত ছিলো? কি কাজ করেছেন? কি কাজ করার দরকার ছিলো? সিটির জনগণই এবার এটা বিবেচনা করবে।

 

এছাড়াও বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত মেয়র প্রার্থী সোহেল মোল্লা আরো বলেন, আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য যানজট মুক্ত করতে চাই। জলাবদ্ধতার পয়নিস্কাশনের যে সুয়ারেজ ব্যবস্থাসহ নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এর আগের নির্বাচনেও আমি বলেছিলাম, একটা ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ও সাধারন মানুষের যাতায়াতের জন্য। আমি নির্বাচিত হলে অবশ্যই একটি ফুট ওভার ব্রিজও নির্মাণ করবো। ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনের প্রয়োজনে আমি জনগণকে সাথে নিয়ে তাদের প্রত্যাশা শতভাগ পূরণ করবো। নির্বাচন কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আমার সম্পূর্ন আস্থা আছে। আমরা বিশ্বাস করি, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন যেহেতু একটা আলোচিত নির্বাচন। উৎসব মূখর পরিবেশে হওয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহন করেছি। কারণ, এই সিটি কর্পোরেশনের মানুষ অত্যান্ত শান্তিপ্রিয় মানুষ। তারা একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আশা করি জনগনের এই প্রত্যাশা নির্বাচন কমিশন পূরন করবে। আমি নারায়ণগঞ্জে নগর পুত্র হিসেবে থাকতে চাই এবং আপনাদের দোয়া চাই। আমি এই সিটি কপোরেশনের পিতা ও মাতা হতে চাই না। আমি এই সিটির সন্তান হিসেবেই থাকতে চাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন