Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ থেকে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৪:৫৫ পিএম

সোনারগাঁ থেকে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সোনারগাঁ থানার আষারিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী ৩জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

আজ সকালে এই অভিযান করার কালে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল তল্লাশী করে ২৪৬ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলো এসএম আবু রাসেল স্বপন (৩১), মো. জাবেদ ওমর (৩৬) এবং মো. মুকুল হোসেন শেখ (৪৫)।

 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামী এসএম আবু রাসেল স্বপন (৩১) সিদ্ধিরনঞ্জ থানার সানারপাড় এলাকার মৃত আব্দুল করিমের ছেলে, ২নং আসামী মো. জাবেদ ওমর (৩৬) সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার মো. মজনু মিয়ার ছেলে এবং ৩নং আসামী মো. মুকুল হোসেন শেখ (৪৫) বগুড়া জেলার ধুনট থানাধীন চর খাদুলি এলাকার মো. আবু বক্কর শেখ এর ছেলে।

 

অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে প্রাইভেটকার এর চালক ও হেলপার এবং মোটরসাইকেলের চালকের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন