Logo
Logo
×

নগরের বাইরে

ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১২:৪৪ পিএম

ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
Swapno

আজ বৃহস্পতিবার ভোরে আড়াইহাজারের ইলমদীবাগ এলাকায় ‘ডাকাত’ সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

 

নিহতরা হলেন, মফিজুল, জহিরুল ও নবী। মফিজুল সোনারগাঁও উপজেলার বস্তল এলাকার সিরাজুলের ছেলে। জহিরুলও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। নবীর বাড়ি আড়াইহাজার উপজেলার সিন্দিমাধবদী গ্রামে। তাদের মধ্যে জহিরুল লেগুনার মালিক। অন্য দুজন লেগুনার চালক ছিলেন।  

 

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতরা ডাকাত কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন। 

 

নিহত মফিজুলের মা মনোয়ারা জানান, তার ছেলে ভোর ৪টার দিকে শ্রমিক আনার জন্য বাড়ি থেকে বের হয়। তার ছেলে ডাকাত নয়। মফিজুল একজন লেগুনা চালক। 

 

হাইজাদি ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন ভুইয়া বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। নিহতরা ডাকাত কিনা এ বিষয়ে নিশ্চিত নই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন