Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৫:১০ পিএম

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
Swapno

আড়াইহাজারে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কে দূর্ঘটনায় ২জন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রনীনিবাসদী গ্রামের হাজেরা (৩০) ও খাসেরকান্দি গ্রামের নাসিমা (২০)। এরা ২জনই বিনাইরচর এলাকায় অবস্থিত ভাই ভাই স্পিনিং মিলের শ্রমিক।

 

আহত হয়েছেন আরো ১১ জন নারী-পুরুষ। আহতদের মধ্যে আরো ৬ জনের অবস্থা আশংকা জানক। এদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়,  মিলের শ্রমিকবাহী লেগুনা গাড়ি দিয়ে শ্রমিকরা রাত ১০টার সিপ্টিং ডিউটিতে যোগ দেয়ার জন্য যাচ্ছিল। 

 

তাদেরকে বহনকারী লেগুনা গাড়িটি ছোট বিনাইরচর আক্কেল আলী মেম্বারের বাড়ির নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। আহতদের বেশীর ভাগের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। দুর্ঘটনায় শ্রমিকবাহী লেগুনা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।  আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করেছেন। 

 

ঘাতক ড্রাম ট্রাক এবং লেগুনা গাড়ি দুটোই থানা পুলিশ আটক করেছে। লাশ দুটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন