Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৫:১৪ পিএম

সিদ্ধিরগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ
Swapno

সিদ্ধিরগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকার টিকাতুলীতে অবস্থিত র‌্যাব-৩'র সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে চিটাগাংরোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুরের যুগিয়া এলাকার ছোরাব শেখের ছেলে ফারুক শেখ (৩৪) এবং একই এলাকার মো. মজিবর মোল্লার ছেলে সেলিম মোল্লা (৩৩)। বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩'র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, তারা একটি ট্রাকযোগে কুমিল্লা হতে ঢাকার দিকে গাঁজার চালান বহন করে নিয়ে আসছিল। দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে কুমিল্লা হতে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন