Logo
Logo
×

নগরের বাইরে

৭২ ঘন্টার মধ্যে অপহৃত ‘৮ মাসের শিশু’ উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৬:৪৯ পিএম

৭২ ঘন্টার মধ্যে অপহৃত ‘৮ মাসের শিশু’ উদ্ধার
Swapno

ফতুল্লার মাসদাইর এলাকা হতে ৮ মাসের এক শিশুকে অপহরণের ঘটনা ঘটে। ঘটনার ৭২ ঘন্টার মধ্যে অপহৃত শিশুসহ আসামীদ্বয়ের একজনকে আটক করা হয়েছে। গত ৯ জানুয়ারি ফতুল্লা থানার মাসদাইর এলাকা হতে গার্মেন্টস কর্মী রুবেল ও রেখা দম্পতির ৮ মাসের শিশুপুত্র জুবায়ের আহম্মেদ তাদের প্রতিবেশী ভাড়াটিয়া কর্তৃক অপহৃত হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করে, যার মামলা নং-২৬, তারিখ ১০/০১/২০২২।


গত বুধবার (১২ জানুয়ারি) ঢাকা জেলার উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার ভিকটিম ৮ মাসের শিশু জুবায়ের হাসানকে উদ্ধারসহ মামলার প্রধান আসামী অপহরণকারী জাকির হোসেন (৩৬)কে গ্রেফতার করা হয়। আসামী জাকির হোসেন ময়মনসিংহ  জেলার ভালুকা থানার কুল্লাব গ্রামের মো. আকবর আলীর ছেলে।


র‌্যাব-১১’র লে. কর্ণেল অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অপহরণকারী জাকির হোসেন (৩৬) ও তার স্ত্রী নাজমা খাতুন (৪০) ৪ মাস পূর্বে ভিকটিমের বাসার পাশে নিজেদের আসল পরিচয় গোপন করে ‘জাহাঙ্গীর ও রোজিনা’ ছদ্দনাম  ব্যবহার করে একত্রে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তখন থেকেই জাকির ও তার স্ত্রী নাজমা ভিকটিম সহ আসেপাশের শিশুদের অপহণের পরিকল্পনা করে আসছিল। তাই সে ও তার স্ত্রী পরিকল্পনা অনুযায়ী ভাড়াটিয়া অন্যান্য প্রতিবেশী পরিবারের সাথে সুসম্পর্ক স্থাপন ও শিশুদের আদরের মাধ্যমে সকলের বিশ্বস্ততা অর্জনের চেষ্টা করে এবং অপহরণ করার সুযোগের অপেক্ষা করতে থাকে। এই বিশ্বস্ততার সূত্র ধরে গত ৯ জানুয়ারি   তারিখ রাত ৮টায় গ্রেফতারকৃত জাকির তাদের পাশের রুমের ভাড়াটিয়া ভিকটিমের মা রেখা বেগম (২২) এর কাছ থেকে তার ৮ মাসের শিশুপুত্র জুবায়ের আহম্মেদ কে কোলে নেয়। এরপর সুযোগ বুঝে গ্রেফতারকৃত জাকির ও তার স্ত্রী কৌশলে শিশু জুবায়েরকে অপহরণ পূর্বক পালিয়ে যায়। এরপর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে অপরহণকারী জাকির মোবাইল ফোনে ভিকটিমের পরিবারের নিকট বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন পূর্বক মুক্তিপন দাবি করে। বারবার গ্রেফতারকৃত জাকিরের চাহিদা অনুযায়ি ভিকটিমের পরিবার মুক্তিপন পরিশোধ করলেও সে নতুন নতুন কৌশলে ভয়ভীতি প্রদর্শন পূর্বক আরো মুক্তিপন দাবি করে। এ সময়ে গ্রেফতারকৃত জাকির শিশু জুবায়েরকে নিয়ে নারায়ণগঞ্জ, গাজীপুর ও সর্বশেষ ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করছিল। সর্বশেষ গত ১২ জানুয়ারি র‌্যাব সদর দপ্তরের সহায়তায় র‌্যাব-১১ এর একটি চৌকষ আভিযানিক দল ঢাকা জেলার উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই অপহরণ মামলার ভিকটিম ০৮ মাসের শিশু জুবায়ের আহম্মেদকে উদ্ধারসহ মামলার প্রধান আসামী অপহরণকারী জাকির হোসেন (৩৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত জাকিরের স্ত্রী মামলার অন্যতম আসামী নাজমা খাতুন গ্রেফতার এড়ানোর জন্য দেশের ভিন্ন স্থানে আত্মগোপনে আছে। তাকে আইনের আওতায় আনার কাজ প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন