Logo
Logo
×

নগরের বাইরে

ডাকাত সন্দেহে তিন যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৭:০৯ পিএম

ডাকাত সন্দেহে তিন যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
Swapno

সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে ৩ যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার দুপুরে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় এ বিক্ষোভ হয়।

উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ও হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম গত বৃহস্পতিবার ভোরে লেগুনা নিয়ে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী এলাকায় কারখানার শ্রমিক নিয়ে আসার জন্য বের হন। পরে স্বজনরা খবর পান তাদেরকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ছেলে হত্যার বিচার চেয়ে জহিরুল ইসলামের বাবা হাবিবুর রহমান বলেন, ভোর ৪টায় গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারি তাকে ইলমদী এলাকায় ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি করছি৷

নিহত মফিজুলের আত্মীয় আসাদ মিয়া বলেন, এ অঞ্চলে তাদের কোনো খারাপ রেকর্ড নেই। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাইদ বলেন, ঊর্ধবতনদের সঙ্গে কথা বলেছি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন