Logo
Logo
×

নগরের বাইরে

সবসময় পাশে পাবেন : খান মাসুদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ০৪:৪৭ পিএম

সবসময় পাশে পাবেন : খান মাসুদ
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ২২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী খান মাসুদ ওয়ার্ডবাসীদের পাশে সব সময় থাকবেন বলে আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে তিনি গনমাধ্যমে এক বিবৃতিতে এসব কথা বলেন। 

 

বিবৃতিতে তিনি জানিয়েছেন, আমি খান মাসুদ। খান পরিবারের সন্তান। বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। বর্তমানে যুবলীগের রাজনীতি করছি। সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডে আমি কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পাশাপাশি আমি আমার ২২নং ওয়ার্ডবাসীকে আশ্বস্ত করতে চাই আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন। অনেকে নির্ঘুম রাত কাটিয়েছেন। এজন্য আপনাদের আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি সব সময় জনগনের সেবামুলক কাজসহ বিভিন্ন সামাজিক কাজে নিজেকে জড়িত রেখেছি। জনগনের সেবায় ছাত্র রাজনীতি থেকেই জড়িত ছিলাম। ওয়ার্ডবাসীর যে কোন প্রয়োজনে আমি সব সময় পাশে থাকব। আপনারা আমাকে ঘুড়ি প্রতিকে  যেভাবে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন, আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগনের প্রয়োজনে সব সময় খান মাসুদকে পাশে পাবেন ইনশাআল্লাহ।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন