Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ০৮:২০ পিএম

ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
Swapno

ফতুল্লা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও মুক্তিযোদ্ধাদের ৮নং ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন  মাঠে এ সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফতুল্লা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত বিজয়ী চেয়ারম্যান, মেম্বার ও মুক্তিযোদ্ধাদের আলোচনা শেষে সংর্বধনা দেওয়া হয়।

 

ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার নাজমুল হোসাইন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  মীর সোহেল আলী, বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ডেপুটি কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা মনির আহম্মেদ প্রধান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা ও  ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি ওয়ালী মাহমুদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাশেম, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  মিছির আলী, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রেহান শরীফ।

 

প্রধান সমন্বয়ক ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যকরী সদস্য এড. রাসেল প্রধান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাইরেক্টর ফ্রেন্ডস ডাইং এন্ড ফিনিসিং মোঃ শাকিল প্রধান।  উক্ত সংর্বধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুবলীগ নেতা নজরুল ইসলাম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন