Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বিয়ের দাবি করায় প্রেমিকাকে হত্যার অভিযোগ, প্রেমিক আটক

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৫:৩৯ পিএম

আড়াইহাজারে বিয়ের দাবি করায় প্রেমিকাকে হত্যার অভিযোগ, প্রেমিক আটক
Swapno

 

আড়াইহাজারে বিয়ের দাবী করায় প্রেমিকাকে বাড়ীতে নিয়ে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক হৃদয় ( ২২) কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা নয়াপাড়া গ্রামে। 

 

নিহতের মা নাসিমা বেগম জানান, তার মেয়ে সাথী আক্তার (১৫) স্থানীয় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। গত দুই বছর যাবত তার প্রেম ছিল পাশের বাড়ীর কমু শেখের বখাটে ছেলে হৃদয়ের সঙ্গে। ঘটনার সময় সাথী আক্তার প্রেমিকের বাড়ীতে যায় এবং তাকে বিয়ে করার দাবী জানায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক হৃদয় ও তার পরিবারের লোকজন তাকে জোর পূর্বক বিষাক্ত দ্রব্য (কেড়ির বড়ি) খাওয়ায়। এ সংবাদ পেয়ে সাথী আক্তারের বাড়ীর লোকজন তাকে আহত অবস্থায় প্রেমিকের বাড়ী থেকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্য রত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা যাওয়ার পথে সাথী আক্তার মারা যায়। নিহতের পিতার নাম ইয়াজুল বলে জানা গেছে। এ ব্যাপারে নিহত সাথী আক্তারের মা নাসিমা বেগমের মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রেমিক হৃদয়কে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এ ব্যাপারে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন