Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে সৎ মায়ের নির্যাতনে শিশুর মৃত্যুর অভিযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৫:৫৪ পিএম

সিদ্ধিরগঞ্জে সৎ মায়ের নির্যাতনে  শিশুর মৃত্যুর অভিযোগ
Swapno

সিদ্ধিরগঞ্জে সৎ মায়ের নির্যাতনে সুমি আক্তার নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎ মা হালিমাদুস সাদিয়াকে (৩৭) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে শিশুটির আসল মা মোসা. রুমা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা একটি দায়ের করেন।

 

শিশুটির মা মোসা. রুমা মামলায় উল্লেখ করেন, তার মেয়ে সুমি আক্তারকে তার সৎমা গত ২৯ ডিসেম্বর বেড়ানোর কথা বলে তাদের নিজ বাসায় নিয়ে যান। শিশু সুমি আক্তার বাকপ্রতিবন্ধী ও চলাফেরায় শারীরিক অক্ষম। গত ১৭ জানুয়ারি নিহতের বাবা আংকুর মোড়ল নিহতের আসল মা রুমাকে জানায়, গত ৫ জানুয়ারি খাট থেকে পড়ে আঘাত পায় তার সন্তান সুমি আক্তার। এর কিছুক্ষণপরেই তার স্বামী মেয়ের লাশ নিয়ে তার বাড়িতে হাজির হয়। তিনি শিশুটির লাশ দেখে শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পায়। এতে তার সন্দেহ হলে তাৎক্ষনাত তিনি ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবগত করে।

 

 পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে শিশুটির লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। গ্রেফতারকৃত আসামি হালিমাদুস সাদিয়া (৩৭) চাঁদপুরের মতলবের বেলতলী এলাকার সত্তজিৎ রায়ের মেয়ে। হালিমাদুস সাদিয়া ইতিপূর্বে মুসলিম হয়েছেন। তার পূর্ব নাম গুলাবনী রায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মশিউর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন