Logo
Logo
×

নগরের বাইরে

সেনাবাহিনীর সদস্য হত্যার ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৭:৩৩ পিএম

সেনাবাহিনীর সদস্য হত্যার ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেফতার
Swapno

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর সৈনিক শাহীন আলম (২২) হত্যার ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জীবন (২৩),  সুমন ওরফে বিয়ার সুমন (২৫), ও জুম্মন (২২)।  


গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান (পিপিএম বার) । 


এর আগে, গত ১৫ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ৩ টায় সেনাবাহিনীর সদস্য (কুক) শাহীন আলম (২২) ক্যান্টনমেন্ট থেকে সাত দিনের ছুটিতে নিজ বাড়ি চাঁদপুর এর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাত বেশি হওয়ায় তাঁর বন্ধু ফারহাবিবের বাসায় (সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা) রাত্রিযাপন করতে যাচ্ছিল। এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ১০ তলার মোড়ের সামনে পৌঁছালে পেছন থেকে ছিনতাইকারী জীবন,  সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিক্সার মাধ্যমে এসে শাহীনের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা সৈনিক শাহীন আলমের কাছ থেকে মানিব্যাগ ও টাকা ছিনতাইয়ের সময় সে বাঁধা দেয়। ছিনতাইকারী জীবন ও সুমন সুইচ গিয়ার দিয়ে শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি আঘাত করে।


খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সৈনিক শহীন আলমকে উদ্ধার করে দ্রুত সাইনবোর্ড এলাকার প্রো-এ্যাকটিভ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে দ্রুত এ্যাম্বুলেন্স করে আহত সৈনিক শাহীন আলমকে ঢাকার সিএমএইচ এ নেওয়া হয়। পরে ভোর সাড়ে ৫ টায় সিএমএইচ এর কর্তব্যরত ডাক্তার শাহীন আলমকে মৃত ঘোষণা করেন। 


এঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ঐ দিন রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা (২৯) দায়ের করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একাধিক টিম মাঠে নামেন তদন্তে। ১৮ জানুয়ারী রাতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মনকে গ্রেফতার করে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত সুইচ গিয়ার উদ্ধার করা হয়। 


পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  সিদ্ধিরগঞ্জ থানায় ছিনতাই, দস্যুতা ও মাদক মামলা রয়েছে।


গ্রেফতারকৃত জীবন (২৩), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার মো. আলী হোসেনের ছেলে। মো. সুমন মিয়া (২৫) সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে  এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে মো. জুম্মন মিয়া (২২)।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন