Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৭:৪৫ পিএম

সিদ্ধিরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

আড়াইহাজারে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। গতকাল (১৯জানুয়ারী) সকালে নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার  সরকারী সফর আলী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

 

র‌্যাব-১১‘র মিডিয়া অফিসার এএসপি মো: রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামী মো. মামুন (২৭) কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানাা দুলালপুর এলাকার মো. জাকির হোসেন এর ছেলে এবং এবং ২নং আসামী মো. সোহেল রানা (২৮) একই থানাধীন মালকী পাড়া এলাকার মোঃ আলী এর ছেলে। অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন